এইমাত্র পাওয়া

নিজাম হাজারী সপরিবারে করোনাক্রান্ত

অনলাইন ডেস্ক ||

সপরিবারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সহিদ খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল (১৩ মার্চ) শনিবার সন্ধ্যায় নিজাম হাজারী ও তার সহধর্মিণী নূরজাহান বেগম নাসরিন এবং তাদের একমাত্র কন্যা স্নিগ্ধা হাজারীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, ফেনীর সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিজাম হাজারী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.