এইমাত্র পাওয়া

কুয়েটে রেজিস্ট্রার হিসেবে প্রকৌশলী আনিছুর রহমান ভূঞার যোগদান

মোঃ মোজা‌হিদুর রহমান:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অত্র বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলমের চাকুরির মেয়াদপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার দপ্তরের দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষে এ নিয়োগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দপ্তরের কর্মরত অতিরিক্ত পরিচালক প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞাকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদায়ী রেজিস্ট্রার জি এম শহিদুল আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এ দায়িত্ব গ্রহণ করেন।
নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা তিনি ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ-প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। উপ-প্রকল্প পরিচালক হিসেবে ২০০৩ ইং সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে যোগদান করেন। তিনি অত্র বিশ^বিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দপ্তরে উপ-পরিচালক ও অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.