নিউজ ডেস্ক।।
কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে।
এ সময় স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই যদি শেখ হাসিনার সাথে থাকেন তাহলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে।আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক চিত্র বদলে গেছে।বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
