অনলাইন ডেস্ক ||
বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে নির্বাচনে জাপানকে সমর্থন দেবে। বৃহস্পতিবার দুই দেশের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যদিকে, জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে নির্বাচনে জাপানকে সমর্থন দেওয়ার কথা জানানো হয়েছে বৈঠকে। এ ছাড়া আন্তর্জাতিক ফোরামে উভয় দেশ একে অপরকে সহযোগিতা করবে বলেও আলোচনা হয়েছে।
ঢাকা-টোকিওতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনরায় বিমান চালুর পরিকল্পনা করছে বলেও বৈঠকে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকায় প্রথম বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর টোকিওতে ২০১৮ সালে দ্বিতীয় বৈঠক হয়। তবে করোনা মহামারির কারণে এবার তৃতীয়বারের বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
