অনলাইন ডেস্ক ||
বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম ব্যক্তিত্বের পুরস্কার পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ মুসলিম ব্যক্তিত্বের পুরুস্কার পেয়েছেন তিনি।
গত শুক্রবার নাইজেরিয়ার ইসলামবিষয়ক সংবাদপত্র মুসলিম নিউজ নাইজেরিয়া এ সম্মাননা পুরস্কার প্রদান করে। খবর ডেইলি সাবাহর।
এক বিবৃতিতে সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক রশিদ আবু বকর জানিয়েছেন, ২০২০ সালে করোনা মহামারিতে যখন পুরো বিশ্ব চরম বিপর্যয়ের মুখোমুখী তখন প্রেসিডেন্ট এরদোয়ান নিজের ন্যায্য লক্ষ্য পূরণে স্থির ছিলেন এবং আগের চেয়েও বেশি সাফল্য অর্জন করেছেন।
রশিদ আবু বকর আরো জানান, এরদোয়ান কেবল তুরস্কের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন না, বরং তিনি পুরো মুসলিম বিশ্বের একজন অভিবাবকের ভূমিকা পালন করছেন।
দেশটিতে আয়া সোফিয়ার মসজিদ হিসেবে চালু হওয়া, আজারবাইজানের কারাবাখা স্বাধীনতায় সহায়তা, করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন দেশে সহায়তা প্রেরণ, ফিলিস্তিন ইস্যুতে অবিচলতা ও ইসলামফোবিয়া প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় প্রেসিডেন্ট এরদোয়ানকে এ পুরস্কার প্রদান করা হয়েছে উল্লেখ করা হয়।
এছাড়াও তুরস্ক বংশোদ্ভূত ফাইজার টিকার আবিষ্কারক মুসলিম দম্পতি উগার শাহিন ও ওজলেম তুরেসিকে এ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তুরস্ক বংশোদ্ভূত জার্মান ফুটবলার মাসউদ উজিলকে বিশ্বের সর্বাধিক পরিচিত মুসলিমের পুরস্কার দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
