আয়মান সাদিকের পদকের ঝুলিতে নতুন একটু ফুল যোগ হলো। এবার সেফকিপার-চ্যালেন আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ ফেসবুক কন্টেন্ট নির্মাতা হিসেবে পুরস্কার পেলেন তিনি।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। জানা যায়, চলতি বছরের চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর ওপর ভিত্তি করে সম্মাননা ও অ্যাওয়ার্ড দেওয়া হয়। যেখানে জুরি বোর্ডের রায়ে নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র, নাটক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী।
পুরস্কারজয়ী আয়মান সাদিক বলেন, ‘আসলে যে কোনো অর্জনই ভীষণ আনন্দের। আমাদের দেশের প্রেক্ষাপটে এ ধরনের আয়োজনের জন্য বড় সাধুবাদ অবশ্যই আয়োজকদের। এ অর্জন আমাদের সারাদেশের শিক্ষার্থীদের জন্যও বড় সুখবর।’
আয়মান সাদিক এর আগে দ্য কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড, ফোর্বস থার্টি আন্ডার থার্টিতে স্বীকৃতি অর্জন, বেসিস আইসিটি পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন। তার প্রতিষ্ঠিত স্কুল দেশজুড়ে অসংখ্য মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে চলেছে। দুটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ মোট ২৩টি ক্যাটাগারিতে দেওয়া হয়েছে ‘সেফকিপার-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
