নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেয়া হবে। তবে বন্ধ থাকবে প্রাক-প্রাথমিকের শিশুদের ক্লাস।
শনিবার রাতে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ৩০ মার্চ থেকে প্রাক-প্রাথমিক ছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের দ্বাদশ শ্রেণি, মাধ্যমিক পর্যায়ে দশম শ্রেণি এবং প্রাথমিক পর্যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন (সপ্তাহে ছয় দিন) ক্লাস হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিকে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস অনুষ্ঠিত হবে। ৯ম এবং ১১তম শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে সপ্তাহে দুদিন। পরিস্থিতির উন্নতি হলে একুটু একটু করে বাড়িয়ে স্বাভাবিক অবস্থায় ক্লাস করানো হবে।’
মন্ত্রী জানান, আগামী ৩০ মার্চের মধ্যে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চমাধ্যিমক পর্যায়ের সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
