নিউজ ডেস্ক।।
কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছয়টি বাম সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টিএসসির সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শাহবাগ ঘুরে আবার টিএসসির দিকে চলে যায়।
আন্দোলনকারীরা এসময় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। একইসঙ্গে কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবি করেন। এসময় শাহবাগ থানার সামনে পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়। মিছিলে কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
