কারাবন্দী লেখক মুশতাক হত্যার বিচার দাবি

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ নারীমুিক্ত কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক যৌথ বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত কারাবন্দী লেখক মুশতাক আহমেদ এর মৃত্যুতে গভরি শোক ও বিক্ষুব্ধতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, লেখক মুশতাক দীর্ঘদিন কারাবন্দী অবস্থায় থেকে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। বিগত দিনেও বহু কারাবন্দী এভাবে কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছেন যাদের যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয় নি।

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত লেখক মুশতাকের মৃত্যুকে নেতৃবৃন্দ একটি পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকান্ড মনে করেন। নেতৃবৃন্দ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ফরমায়েশি মামলা সাজিয়ে একজন লেখককে ১০ মাস কারারুদ্ধ করে রাখা হয়েছে। ছয়বার জামিন আবেদন নাকচ করা হয়েছে। করোনাকালে সরকারের দুর্নীতি,অব্যবস্থাপনা নিয়ে কথা বলার জন্য, কার্টুন আকার জন্য সাংবাদিক কাজল, কার্টুনিস্ট কিশোরসহ অনেককে গ্রেফতার করা হয়েছে। কিশোরকে এখনও জেল থেকে ছাড়া হয় নি। সরকার সমস্ত ধরনের কথা বলার অধিকার কেড়ে নিয়ে কার্যত ফ্যাসিবাদী শাসন কায়েম করছে।

নেতৃবৃন্দ অবিলম্বে মুশতাক হত্যাকান্ডের সাথে জড়িত দায়িত্বরত কারা কর্তৃপক্ষসহ জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। একইসাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কার্টুনিস্ট কিশোরকে মুক্তি দেয়ার দাবি জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.