সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়া উপলক্ষে মিডিয়ার সঙ্গে কথা বলবেন সরকার প্রধান।

গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে উপস্থিত সাংবাদিকবৃন্দের সঙ্গে আগামীকাল শনিবার বিকাল ৪টায় ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যেক মিডিয়া হাউসকে প্রধানমন্ত্রী বিটের তাদের স্ব স্ব প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে এসবি পাশের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে বিবৃতিতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.