নিউজ ডেস্ক।।
নাটোরে জাতীয় দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত না থাকায় জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। জানা যায়, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা আহ্বান করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ নিজে না এসে একজন প্রতিনিধি পাঠান।
জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, বগুড়া জিলা স্কুলে প্রধান শিক্ষক থাকাকালীন একটি মামলার হাজিরা দিতে গিয়েছি। তাই সভায় উপস্থিত থাকতে পারিনি। তবে আমার প্রতিনিধি ছিল। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, জাতীয় দিবসগুলো নিয়ে গুরুত্বপূর্ণ সভায় তিনি অনুপস্থিত ছিলেন। তার কাছে এর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
