রমজানের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক।।

রমজানের তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। দেশটির মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত গণনার মাধ্যমে ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ ঘোষণা করেছে।

সংস্থাটি জানায়, ইন্দোনেশিয়ায় ১৩ এপ্রিল রমজান শুরু হবে। পাশাপাশি আরববিশ্বেও একই দিন রোজা শুরু হবে বলে তারা প্রত্যাশা করেন। তবে পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ কিছু দেশে ১৪ এপ্রিল রমজান শুরু হবে বলে জানিয়েছে হামারিওয়েব ডটকম।

সিএনবিসি ইন্দোনেশিয়া ডটকমের তথ্য মতে, জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে মোহাম্মদিয়া অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় ১৪৪২ হিজরির আসন্ন রমজান মাসের শুরুর দিন ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৩ এপ্রিল, মঙ্গলবার শুরু হতে যাচ্ছে।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৩ মে, বৃহস্পতিবার। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে। এছাড়াও তাদের গণনা হিসাবে জিলহজ মাসের সূচনা হবে ২০২১ সালের ১১ জুলাই, রোববার।

আরাফার দিন হবে (৯ জিলহজ ১৪৪২ হিজরি) ১৯ জুলাই, সোমবার এবং কোরবানি ঈদ পালিত হবে (১০ জিলহজ) ২০ জুলাই, মঙ্গলবার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.