মোঃ মোজাহিদুর রহমান:
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার উদ্যোগে আয়েজিত Talent Search-2021 সেরা ট্যালেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের নুসরাত জাহান। পুরস্কার বিতারণ অনুষ্ঠান মহামারী করোনা ভাইরাস এর কারণে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
এসময় উপাচার্য বলেন, দেশের দক্ষিণ অঞ্চলের শিক্ষা বিস্তারে এবং দরিদ্র ও মেধাবীদের এগিয়ে নিতে এ বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট সার্চের মত আরো সৃজনশীল কাজ অব্যাহত রাখবে।
বিশেষ ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ড. প্রফেসর আনোয়ারুল হক জোয়াদ্দার।
ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারকারীকে তিন লাখ টাকার শিক্ষা বৃত্তি ও একটি স্মার্টফোন ২য় স্থান অধিকারকারীকে দুই লাখ টাকার শিক্ষা বৃত্তি ও একটি ওয়ারলেস হেডফোন ও ৩য় স্থান অধিকারকারীকে দেড় লাখ টাকার শিক্ষা বৃত্তি ও একটি পাওয়ার ব্যাংক দেয়া হয়। এছাড়া পরীক্ষায় অংশ গ্রহনকারী সকল শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি, মহামারী করোনা ভাইরাসের কারণে যশোর শিক্ষা বোর্ডের, ২০২০ সালে এইচএসসি পাশকৃত সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে অনলাইনের মধ্যামে Talent Search-2021 এর পরীক্ষার আয়োজন করা হয়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
