জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার ( ২১ ফেব্রুয়ারী ) রাত ১২টা এক মিনিটে আড়াইহাজার পৌরসভা সংলগ্ন শহীদ মিনারের বেদিতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের নেতৃত্বে প্রশাসনের সকলস্তরের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হোসেন উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের সভাপতিত্বে ভাষা শহীদদের প্রতি স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোরশিদ আলম সরকার,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলী ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী ওয়াজউদ্দিন,উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল, ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল হাসান জুয়েল প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
