ভুয়া শিক্ষা সনদ প্রস্তুতকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়ায় অভিযান চালিয়ে রুবেল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও মো. সজিব খানকে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন শিক্ষা বোর্ড এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে জাল সনদ তৈরি করত। তাদের কাছ থেকে ২১টি ভুয়া শিক্ষা সনদ, একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, একটি কীবোর্ড, একটি মাউস, একটি মাল্টিপ্লাগ, চারটি ক্যাবল, তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
