শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিদ্যমান কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, শিক্ষকদের কোচিং বন্ধের নীতিমালায় মনিটরিং ব্যবস্থা জোরদার করতে আগামী সোমবার (২৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভার আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এতে সভাপত্বি করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এদিন সকাল ১১টায় সভাটির আয়োজন করা হয়েছে।
শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ খ্রিষ্টাব্দে নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে, তা গেজেট আকারে প্রকাশ করা হয়নি। সাড়ে ছয় বছর পর গত ২৪ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।
শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালার বাস্তবায়ন মনিটরিংয়ে বিভাগীয় পর্যায়ে একটি, জেলা পর্যায়ে একটি ও উপজেলা পর্যায়ে একটি মোট তিনিটি কমিটি গঠনের কথা বলা হয়েছিল। আগামী সোমবার অনুষ্ঠিতব্য সভায় এসব কমিটির কার্যকারিতা জোরদার করার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
