এইমাত্র পাওয়া

সকলকে টিকা নেয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নিউজ ডেস্ক।।

দেশের বিশ্ববিদ্যালয়সমূহের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদেরকে করোনাভাইরাসের টিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড সেন্টার থেকে টিকা নেওয়ার পর ইউজিসি চেয়ারম্যান এ আহ্বান জানান।

এসময় কাজী শহীদুল্লাহ উচ্চশিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দ্রুততম সময়ে ও যথাযথভাবে টিকাদান কর্মসূচি হাতে নেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউজিসি চেয়ারম্যানের পর করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং কমিশনের পরিচালকবৃন্দ। এছাড়া, ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও পরিচালকবৃন্দের সহধর্মিণীরাও কোভিড ১৯ টিকা নিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.