কারিগরি শিক্ষা বোর্ড থেকে নার্সিং কাউন্সিলের সম-মানের সনদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ ময়মনসিংহ বিভাগীয় শাখার উদ্যোগে এ বিক্ষোভ হয়েছে।
নার্সিং কলেজ থেকে বিক্ষোভ মিছিল করে চরপাড়া মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন নার্সিং শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত অচিরেই বাতিল করতে হবে।
ফ্যামিলি ওয়েল ফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সম-মান দেওয়ার ষড়যন্ত্র বন্ধ এবং ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অধীনস্থ নার্সি শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে নিতে হবে।
অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে বলেন তারা।
বক্তব্য দেন বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ ময়মনসিংহ বিভাগীয় শাখার আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব সাগাল চিসিক, যুগ্ম আহ্বায়ক তানভীর আহম্মেদ এবং নার্সেস সংগ্রাম পরিষদ নেতা তৌহিদুল ইসলাম জুয়েল প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
