বিপিটিএ কেন্দ্রীয় নেতৃবুন্দকে ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার অদ্য সকাল ১০.০০ ঘটিকার পশ্চিম চরজবব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণচরস্থ ১নং চরজব্বর ইউনিয়ন কাউন্সিলে সম্প্রতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত সুবর্ণচর উপজেলার সাধারন সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী, সিনিয়র যুগ্ম সম্পাদক, বিপিটিএ কেন্দ্রীয় কমিটি, কোষাধ্যক্ষ অনুপম চন্দ্র পাল, উপ যোগাযোগ সম্পাদক, বিপিটিএ, সভাপতি মোহাম্ম্মদ শাখাওয়াত উল্লাহ,নির্বাহী সদস্য, বিপিটিএ কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় ।

উক্ত কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সুবর্ণচর শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ আনোয়ার যুগ্ম সম্পাদক, মোঃ রেজা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, মোঃ আবদুর রহমান,যোগাযোগ সম্পাদক, চর আমান উল্যাহ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, চর ওয়াপদা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ এমদাদ উল্যাহ, মোঃ আমিন উল্যাহ প্রধান শিক্ষক, উত্তর চরজব্বর সপ্রাবি প্রমূখ।

নব নির্বাচিত নেতৃত্বকে শিক্ষকগণের কল্যাণে কাজ করে যাওয়ায় শিক্ষকদের পক্ষ ধন্যবাদ জানানো হয় এবং শুভেচ্ছা নেয়া নেতৃবৃন্দ চর জব্বর ইউনিয়নের উপস্থিত শিক্ষকগনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.