মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়রের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৪ টায় পৌরসভার কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়। নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী এবং ৯ জন সাধারণ আসনের কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত আসনের কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
সাবেক প্যানেল মেয়র মলিদা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী ও সচিব শামীম রেজা, সাবেক ও বতর্মান ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আছেল উদ্দীন। এসময় সাবেক প্যানেল মেয়র মলিদা খাতুন নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলীর কাছে দ্বায়িত্ব হস্তান্তর করেন।
দ্বায়িত্ব গ্রহনকালে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম, সংরক্ষিত ১নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজা খাতুন, ২নং ওয়ার্ড কাউন্সিলর ঝর্না বেগম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাজেদা খাতুন।
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানু রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সামিউল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আছেল উদ্দীন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দীন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোকছেদ আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুল ইসলাম ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুল ইসলাম খোকন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
