সজল আহমেদ।।
রাজধানীসহ সারা দেশে রোববার থেকে করোনা টিকা দান কর্মসূচি শুরু হয়েছে। সারা দেশে প্রথম দিনে ৩১ হাজার ১৬০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরে টিকা পেয়েছেন ৫ হাজার ৭১ জন।
সারা দেশের সরকারি-বেসরকারি ১ হাজার ৫টি হাসপাতালে সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নিবন্ধিত ব্যক্তিদের টিকা দেওয়া হয়।
শুরুর দিন ৩ লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে ২ হাজার ৪০০টি দল টিকা দিতে কাজ করেছে। টিকা নেওয়ার জন্য আগে থেকে নিবন্ধন করতে হয়েছিল তাদের। এ ছাড়া টিকাদানকেন্দ্রেও নিবন্ধনের সুযোগ ছিল। প্রথম দিন টিকা দেওয়ার সময় গ্রহীতাকে বলে দেওয়া হয় দ্বিতীয় ডোজের তারিখ।
আজ দেশজুড়ে শুরু হওয়া করোনাভাইরাসের গণ টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা নেন বেশ কয়েকজন মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
