নিউজ ডেস্ক।।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এ সিরিজ।
বুধবার চট্টগ্রামে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিনি বলেছেন, মে মাসে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এ সিরিজ। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ খবর দিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
