এইমাত্র পাওয়া

শিক্ষায় সরকারের উদ্যোগ বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা জরুরি

অনলাইন ডেস্ক ||

ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে নানা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। সেগুলোর যেন মুজিববর্ষে বাস্তবায়ন করা সম্ভব হয় সেজন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

শিক্ষকদেরকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আইটিসহ সকল বিষয়ে দক্ষ ও যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের যুগের সাথে তাল মিলিয়ে আরো বেশি দক্ষ হয়ে উঠতে হবে।

‘মুজিববর্ষে এসডিজি-৪ বাস্তবায়নে শিক্ষকদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। উত্তরা আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজে এ সেমিনারের আয়োজন করে।

গত সোমবার বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সাবিকুন্নাহার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ রমজান আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ড. তারেক মোহাম্মদ জায়েদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক আবদুর রশীদ চৌধুরী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.