নিউজ ডেস্ক।।
আইন সংশোধন করে সংসদে বিল পাসের মধ্য দিয়ে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বাধা দূর হলো। এই ফলের অপেক্ষায় রয়েছেন দেশের পৌনে ১৪ লাখ শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার সংসদে ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
রোববার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের শীতকালীন অধিবেশনে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশসহ তিনটি পৃথক বিল পাসের প্রস্তাব উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত সংসদ সদস্যরা প্রস্তাবের পক্ষে সমস্বরে ‘হ্যাঁ’ বলেন। পরে স্পিকার জানান, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তথা বিল পাস হয়েছে।
এর মধ্য দিয়ে অনিবার্য কারণবশত পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা যাবে। ফল প্রকাশের জন্য পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা দূর হলো।এখন বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা যাবে। গব বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল যে কোনো দিন প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
