কলেজ গুলোতে অনার্স-মাস্টার্স কোর্স রাখার প্রয়োজন নেই: শিক্ষামন্ত্রী

সজল আহমেদ।।

আজ রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে এইচএসসির অটোপাস সংক্রান্ত বিল নিয়ে আলোচনায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, ‘কলেজগুলোতে অনার্স-মাস্টার্স থাকা উচিত নয়। তিনি বলেন, এখানে যোগ্য শিক্ষকের অভাব রয়েছে। গত বছর থেকে নতুন কোনো কলেজে অনার্স-মাস্টার্স অনুমতি দেয়া হয়নি। প্রধানমন্ত্রী দেশের ৬৪টি জেলায় ইউনিভার্সিটি তৈরি করবেন। তাই কলেজ গুলোতে অনার্স-মাস্টার্স কোর্স রাখার কোনো প্রয়োজন নেই।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরো বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির প্রতি ফের গুরুত্বারোপ করে ‘বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সুফল সকলেই পাবে। করোনার মধ্যে শিক্ষার্থীদের এক স্থান থেকে অন্যস্থানে যেতে হবে না। স্বাস্থ্যবিধি মেনেই শিগগিরই পরীক্ষা নেয়া হবে। এতে অভিভাবকদের হয়রানিও কমবে।’

এর আগে জাতীয় সংসদে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিল পাস হয়েছে। সংসদ সদস্যদের সম্মতিক্রমে বিলটি পাস করা হয়। এর আগে সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন এমিডমেন্ট বিল পাসের প্রস্তাব করেন। উত্থাপিত বিলের উপর সংসদ সদস্যদের মতামত চান স্পিকার শিরিন শারমিন। সেখানে কণ্ঠ ভোটের মাধ্যমে অধিকাংশ সদস্য বিলটি পাসের পক্ষে মত দেন। এর আগে জাতীয় সংসদে এইচএসসি অটোপাসের বিলের খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। সেখানে বিএনপির কয়েকজন সংসদস সদস্য বিলটিতে কয়েকটি সংশোধনী আনার প্রস্তাব করেন। অটোপাসের মাধ্যমে ফল দেয়ার জনমত জরিপ রার প্রস্তাবও করা হয়। তবে কণ্ঠ ভোটে তাদের প্রস্তাবনার বিপক্ষে ভোট দেন অধিকাংশ সংসদ সদস্য।

পরে স্পিকার ড. শিরিন শারমিন বিলটি পাসের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে বিলটি পাসের জন্য উত্থাপন করতে বলেন। শিক্ষামন্ত্রী বিলটি পাসের জন্য উত্থাপন করলে, বিলটি পাসের জন্য কণ্ঠ ভোটের আয়োজন করেন স্পিকার শিরিন শারমিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.