নিউজ ডেস্ক।।
নজিরবিহীন নিরাপত্তার মধ্যে আজ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বাইডেন। রাজধানী ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
দেশটির স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা) শপথ অনুষ্ঠিত হবে। বাইডেনের পর ভাইস-প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিস শপথ নেবেন। হোয়াইট হাউজ থেকে শপথ অনুষ্ঠান বিভিন্ন গণমাধ্যম সরাসরি সম্প্রচার করবে। শপথ অনুষ্ঠানে সম্ভাব্য অভ্যন্তরীণ হামলা এড়াতে ওয়াশিংটনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খবর বিবিসি, সিএনএন, এএফপি ও রয়টার্সের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
