শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুটি গাছ লাগানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুটি করে গাছের চারা লাগানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (মাউশি) মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ নির্দেশের কথা জানানো হয়।

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন বলেন, আজকালের মধ্যে এ বিষয়ে সারাদেশের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়ে সরকারের এ নির্দেশের কথা জানানো হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হচ্ছে। আগস্ট মাসজুড়ে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুটি করে গাছ লাগাতে বলা হয়েছে। শোককে শক্তিতে রূপান্তর করতে গাছ লাগানোর এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
মো. রুহুল মমিন জানান, দুটি গাছের মধ্যে একটি ফলদ এবং একটি বনজ গাছের চারা লাগানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.