এইমাত্র পাওয়া

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে পাঁচ শতাধিক ঘর

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের ই ও সি ব্লকে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ আগুন লাগে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন এ খবর জানিয়েছেন।

সামছু-দৌজা জানান, বুধবার দিবাগত রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আকস্মিক আগুন লেগে যায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরই মধ্যে ক্যাম্পটির পাঁচ শতাধিক রোহিঙ্গা বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আরো জানান, আগুন লাগার কারণ এখনো জানা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানতে সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কাজ চলছে বলেও জানান সামছু-দৌজা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.