স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ

অনলাইন ডেস্ক ||
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ মিলে ১০ দিনব্যাপী জমকালো বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। ঢাকায় জাতীয় প্যারেড স্কয়ারে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত এসব অনুষ্ঠান হবে। এর মধ্যে বড় দুটি অনুষ্ঠান হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ এবং অন্যটি স্বাধীনতা দিবস ২৬ মার্চ।

গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর টানা ৬৬ দিন সাধারণ ছুটি ছিল। সে কারণে পরিকল্পিত উপায়ে মুজিব শতবর্ষের উদ্বোধন অনুষ্ঠানসহ বড় অনুষ্ঠানগুলো হয়নি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠান আয়োজনের ফলে করোনার ভীতি কাটিয়ে আবার মুখর হয়ে উঠতে যাচ্ছে রাজধানী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.