এইমাত্র পাওয়া

পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত কলেজ ছাত্রীর মৃত্যু 

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দুমকিতে সুমাইয়া আক্তার (১৭)নামের এক কলেজ ছাত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে।

সোমবার দুপুর ০১টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। সুমাইয়া আক্তার দুমকি সরকারী জনতা কলেজ থেকে এবছর এইচএসসি উত্তীর্ণ হয়ে রাজধানী ঢাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোচিং করছিল। ঈদ-উল আযহার ছুটিতে সে দুমকিতে পিতা-মাতার ভাড়াটিয়া বাসায় এসে জ্বরে আক্রান্ত হয়। গত ১০ আগষ্ট  মঙ্গলবার উপজেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় ডেঙ্গু সনাক্তের পর সুমাইয়াকে ওইদিনই বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত সুমাইয়া দুমকি সরকারী জনতা কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মো: ফজলুল হকের কন্যা। তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায়।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সহপাঠী ও আত্নীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.