এইমাত্র পাওয়া

৭ কলেজের মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের ২০১৭ সালের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ পর্বের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।

আজ মঙ্গলবার ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এই সময়সূচি প্রকাশ হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.