এইমাত্র পাওয়া

প্রশাসনিক পদে নিয়োগ চান মাদ্রাসার জেনারেল শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি।।

এমপিও নীতিমালা-২০১৮ এর ২৩ নভেম্বর প্রকাশিত খসড়া সংশোধনীতে মাদ্রাসার জেনারেল শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে। এ বক্তব্য জানিয়ে এর প্রতিবাদে প্রকাশিত সংশোধনী পুনর্বিবেচনার দাবি তুলে প্রশাসনিক পদে নিয়োগ চেয়েছেন শিক্ষকরা।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাদ্রাসার জেনারেল শিক্ষকরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. দেলোয়ার হোসেন। এসময় তিনি ৫ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- ১. মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ২৩ নভেম্বর ২০২০ এ প্রকাশিত সংশোধনীতে জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০১০ সালে জারিকৃত পরিপত্র মোতাবেক সকল পর্যায়ের মাদ্রাসার প্রশাসনিক (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার) পদে নিয়োগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংশোধন পূর্বক সকলের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করতে হবে।

২. সংশোধনীতে আলিম মাদ্রাসায় নব সৃষ্ঠ জেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করে আলিম মাদ্রাসাতেও সহকারী অধ্যাপক পদ বহাল রাখা।

৩. প্রভাষক (গণিত) পদ বিলুপ্ত করে বিজ্ঞান শিক্ষাকে বাধাগ্রস্ত করা হয়েছে যা কোনোভাবেই কাম্য নয়। জনবল কাঠামোতে প্রভাষক (গণিত) পদ পুনরায় অর্ন্তভুক্ত করতে হবে।

৪. সদ্য প্রকাশিত এ সংশোধনীতে ৫০ ভাগ প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির প্রস্তাব করা হয়েছে। ৫০ ভাগ প্রভাষকের পদোন্নতি কোনোভাবেই কাম্য নয়। তাই চাকুরীকাল ৮ বছর পূর্তিতে সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ রাখা।৫. এছাড়াও প্রকাশিত সংশোধনীতে গ্রন্থাগারিক ও সহঃগ্রন্থাগারিক পদে জেনারেল ধারায় শিক্ষিত প্রার্থীর আবেদনের সুযোগ রাখতে হবে।

সংবাদ সম্মেলন শেষে জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন এর প্রস্তাবগুলো মাদ্রাসার এমপিওভুক্তির জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর সদ্য প্রকাশিত সংশোধনীতে অর্ন্তভুক্ত করার জন্য শিক্ষকরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.