নিউজ ডেস্ক।।
শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আংশিকভাবে হলেও সশরীরে উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরু হবে।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক এ এম মনসুর আলম এ তথ্য জানিয়েছেন।
এদিকে ১২ দিন ধরে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। প্রতিদিন নির্ধারিত সময়ে বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন।
নতুন বই নিয়ে অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। এ কার্যক্রমকে শিক্ষার্থীদের আবারও স্কুলমুখী করার প্রস্তুতি বলছেন সংশ্লিষ্টরা।
জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী বলেন, বই বিতরণ কার্যক্রম এখনও চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতিও শেষ। সরকারি ঘোষণা আসলেই স্কুল খুলে দেয়া হবে।
তিনি আরো বলেন, বর্তমানে স্কুল খোলা না হলেও আমরা নতুনভাবে টিভি ও অনলাইন ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছি। এর সঙ্গে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টও দেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
