শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরি টাকার আবেদন আহ্বান

নিউজ ডেস্ক।।

মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব বাজেটের বিশেষ মঞ্জুরি টাকা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এ টাকা পেতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। সরাসরি বা জেলা প্রশাসকের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরের মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে বিশেষ মঞ্জুরি টাকা বিতরণে ইতোমধ্যে নীতিমালা জারি করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীরা বিশেষ মঞ্জুরির টাকা পেতে আবেদন করতে হবে।

সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দূরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অস্বচ্ছল ও মেধাবী, অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রধিকার পাবেন।

এছাড়া দেশের সব স্বীকৃতি প্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.