সজল আহমেদ।।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বদলের আবেদন শুরু হচ্ছে আগামী ১০ জানুয়ারি থেকে । শিক্ষার্থীরা অনলাইনে ই-টিসির পাশাপাশি ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তারিখ ঘোষণা করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টিসির আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (https://dhakaeducationboard.gov.bd) গিয়ে ই-টিসি বাটনে ক্লিক করে আবেদন পূরণ করে তা জমা দিতে হবে। আবেদন জমা হওয়ার পর শিক্ষার্থীর দেয়া মোবাইল নম্বরে গোপনীয় কোডসহ এসএমএস পাঠানো হবে। এ কোড দিয়ে শিক্ষার্থীরা আবেদন আপডেট করতে পারবেন।
অনলাইনে আবেদন জমা দেয়ার পর পাওয়া সোনালী সেবা স্লিপের প্রিন্ট নিয়ে সোনালী ব্যাংকের যেকোনো অনলাইন শাখা থেকে সোনালী সেবার স্লিপের মাধ্যমে ই-টিসি বাবদ ৭০০ টাকা ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সকল প্রক্রিয়া বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
