এইমাত্র পাওয়া

নতুন এডিপি ২ লাখ ১৩ হাজার কোটি টাকার

নিউজ ডেস্ক।।

পৃথিবীজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে প্রায় সব দেশে চলছে অর্থনৈতিক বিপর্যয়। বাংলাদেশের অর্থনীতিও এর ব্যতিক্রম নয়। আবার করোনার কারণে সরকারের পরিচালন বা অনুন্নয়ন ব্যয় বেড়েছে অনেক গুণ। ফলে আগামী অর্থবছরের বাজেটে এডিপির আকার কিছুটা কমিয়ে ধরা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপির) আকার দুই লাখ ১৩ হাজার কোটি টাকা প্রাক্কলন করেছে। নতুন এডিপিতে স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। স্বাস্থ্য খাতে আসতে পারে একগুচ্ছ নতুন প্রকল্প। এদিকে সংশোধিত এডিপিতে আট হাজার কোটি টাকা কাটছাঁট করছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.