দুই কিলোমিটারের মধ্যে বিদ্যালয় না থাকলে স্থাপনের সুপারিশ

নিউজ ডেস্ক।।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দু’কিলোমিটারের মধ্যে বিদ্যালয় নেই এমন এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে।কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, মেহের আফরোজ, আলী আজম নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।সভায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবিক্ষণ ইউনিট এর কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বিভিন্ন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)’র পরিচালিত প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.