নিউজ ডেস্ক।।
দেশের ৩১৫টি বেসরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স কোর্স উঠিয়ে দেওয়ার সরকারি পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে আমরণ অনশনের হুমকি দিয়েছেন শিক্ষক নেতারা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এমপিওভুক্তির দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষকরা এই হুমিকি দেন।
‘বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনে’র ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে অনার্স-মাস্টার্স কোর্সের পরিবর্তে শর্ট কোর্স চালু নিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দেওয়া বক্তব্যের কারণে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। এ সময় অনার্স-মাস্টার্স চালু থাকা দেশের ৩১৫টি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
