কুমিল্লা পুলিশ সুপারের পদ থেকে শনিবার (২ জানুয়ারি) বিদায় নেন সৈয়দ নুরুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার পদে যোগ দিতে যাচ্ছেন। অপরদিকে তার পদে স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। তিনি এর আগে মৌলভীবাজার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, কুমিল্লা ত্যাগের আগে সৈয়দ নুরুল ইসলাম জেলা পুলিশ সুপারের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দেন। এতে প্রায় আড়াই বছরের মেয়াদে কুমিল্লাবাসীর জন্য তার কার্যক্রমের চিত্র তুলে ধরেন। সশরীরে না পারলেও দূর থেকে কুমিল্লাবাসীর সুখ-দুঃখে থাকার আশা ব্যক্ত করেছেন তিনি।
পাঠকদের জন্য ফেসবুকে তার দেয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো:
‘তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিবো না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান আর ভাঙ্গিবনা।
আসসালামুআলাইকুম, সম্মানিত কুমিল্লাবাসী।
গত ১৫ আগস্ট ২০১৮ দেশের অন্যতম বৃহত্তম ও প্রাগ্রসর জেলা কুমিল্লার পুলিশ সুপার হিসেবে যোগদান করি। জাতীয় ও স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, দমন ও নিয়ন্ত্রণে গতিশীল পুলিশিং, মাদক, জঙ্গিবাদ ও জন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং জোরদার করতে জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়েছি। কতটুকু সার্থক হয়েছে সে আপনাদের বিচার!
বৈশ্বিক মহামারি করোনাকালে আমার রচিত ‘ভয়াল করোনা’ গান গেয়ে আমরা নগরবাসীকে সচেতন ও উজ্জ্বীবিত করেছি। এরইমধ্যে গানটি ২৪টি ফেসবুক আইডি থেকে ১ কোটি ৯২ লাখ ২০ হাজার ৮৪১ বার দেখেছে, ২ লাখ ৫০ হাজার ২৩৬টি লাইক পড়েছে এবং ১ লাখ ৮০ হাজার ৬২৯টি শেয়ার হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
