এইমাত্র পাওয়া

এতিম শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
“ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস/২০২১ উদযাপন হয়েছে।নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানে এতিম শিশুদের মাঝে মাস্ক ও খাবার বিতরণ করা হয় এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: নজমুন নাহার এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আতাউর রহমান। এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, উপজেলার গণ্য মান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন সংবাদ কর্মীবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় বলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.