ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হবে চলতি বছর।শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে পুরাতন ফটোগ্রাফ, ছবি বা আলোকচিত্র আহ্বান করা হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন ফটোগ্রাফ বা আলোকচিত্রের মাধ্যমে শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহাসিক, একাডেমিক, সাংস্কৃতিক, খেলাধুলা, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড, নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনার আলোকচিত্র/ফটোগ্রাফ সংগ্রহের কাজ চলছে। সংগৃহীত ছবিসমূহ থেকে বাছাইকৃত ছবিসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েব পেইজে প্রকাশিত হবে এবং অ্যালবাম আকারে ছাপা হবে।
ছবি জমা দেয়ার আহ্বান জানিয়ে বলা হয়, ‘কারও কাছে এ ধরণের দুর্লভ আলোকচিত্র/ফটোগ্রাফ থাকলে তা ক্যাপশন ও আলোকচিত্রীর নাম ঠিকানাসহ নিন্মোক্ত ইমেইল নাম্বারে ইমেইল করে বা হার্ডকপি সরাসরি/কুরিয়ারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে প্রেরণের অনুরোধ করা হল। আলোকচিত্রীর নাম ছবির পাশে কৃতজ্ঞতাসহ উল্লেখ করা হবে।’ জাতীয় এই প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সকলের সদয় সহযোগিতা কাম্য বলে অনুরোধ জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
