ঢাবি উপাচার্যের নতুন বছরের শুভেচ্ছা

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া নতুন বছর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য সকলের সুখ-শান্তি, মঙ্গল, সমৃদ্ধি ও করোনা মহামারি থেকে মুক্তি কামনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসায়, বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে দেশ এগিয়ে চলেছে। সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.