৫টার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিনিধি।।

করোনা (কোভিড-১৯) মহামারীর মধ্যেই আসছে নতুন বছর। এমতাবস্তায় উন্মুক্ত স্থানে থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে সব ধরনের গণজমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হাতিরঝিল, রবীন্দ্র সরোবরেরসহ রাজধানীর কোনো উন্মুক্ত স্থানে থার্টিফার্স্টের অনুষ্ঠান করা যাবে না।

এজন্য ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে হাতিরঝিলে ঢোকার সব রাস্তায় বন্ধ করে দেয়া হবে। ডিএমপি নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ওসি আব্দুর রশিদ জানান, হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। বিকেল বা সন্ধ্যার পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এজন্য স্থানীয় বসবাসকারীদের সহায়তা কামনা করেন তিনি।

তিনি আরো বলেন, হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.