নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দিতে বই উৎসবের উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এদের মধ্যে মাধ্যমিকের ৯ জন এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এদের মধ্যে মাধ্যমিকের ৯ জন এবং প্রাথমিক স্তরের ১৪ জন শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
