ইতালিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু

নিউজ ডেস্ক।।

প্রাণঘাতী করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। রোববার সকালে রাজধানী রোমের স্পাল্লাঞ্জানি হাসপাতালে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন ২৫ বছর বয়সী স্বাস্থ্যকর্মী ক্লাউদিয়া আলভেরনিনি। এরপর ভ্যাকসিন দেওয়া হয় হাসপাতালের ভাইরোলজি ল্যাবরেটরির পরিচালক ৬৭ বছর বয়সী মারিয়া রোজারিয়া কাপোবিয়াঙ্কিকে।

ভ্যাকসিন গ্রহণের পর চার নারী ও এক পুরুষ স্বাস্থ্যকর্মীকে আইসোলেশনে নেওয়া হয়েছে। দেশটিতে করোনাকালীন দুঃসময়ে পাঁচজনের এই টিম অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে স্পাল্লান্জানি হাসপাতালে দায়িত্ব পালন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.