এইমাত্র পাওয়া

উপবৃত্তি নিয়ে মাউশির নতুন নির্দেশনা জারি

নিউজ ডেস্ক।।

উপবৃত্তি পাওয়া ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ২২ নভেম্বরের মধ্যে সার্ভারে অন্তুর্ভুক্তির নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু অনেক শিক্ষার্থী এই সময়ে তথ্য অন্তর্ভুক্ত করতে পারেনি। তাই উপবৃত্তিযোগ্য যেসব শিক্ষার্থী তথ্য দিতে পারেনি তাদের তথ্য ২৬ ডিসেম্বরের মধ্যে ফের অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়া হয়েছিল। এই সময় আবারো বাড়ানো হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য এইচএসসি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা যাবে। এ সময়ের মধ্যে ইতোমধ্যে এন্ট্রি করা শিক্ষার্থীদের তথ্যও সংশোধন করা যাবে। শুক্রবার (২৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর পর্যন্ত ২০২০ খ্রিষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত ও ১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে তথ্য এইচএসসি-এমআইএস সার্ভারে অন্তর্ভুক্তি ও সংশোধন করতে বলা হয়েছিল। কিন্তু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারেনি। অনেকে আংশিক এন্ট্রি করেছেন।

তারা টেলিফোন করে ও লিখিতভাবে সফটওয়্যারে তথ্য এন্ট্রির সুযোগ চাইছেন। এ প্রেক্ষিতে ২৬ ডিসেম্বর পর্যন্ত উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সুযোগ দেয়া হয়েছিল। সে সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

অধিদপ্তর থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ২০২০ খ্রিষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত ও ১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে তথ্য এইচএসসি-এমআইএস সার্ভারে অন্তর্ভুক্তি ও সংশোধন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে পিএমএটিতে পাঠানোর সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এসময়ে পর আর সময় বাড়ানো হবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.