সন্তানদের ভর্তি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা

নিউজ ডেস্ক।।

গত সোমবার (২১ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন ভর্তির সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। এ সময় তারা সন্তানদের ভর্তি করার দাবি জানান। পরে অভিভাবকদের পক্ষ থেকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াছুর রহমানের কাছে চলমান সমস্যা নিরসনে একটি স্মারকলিপি প্রদান করে।

নাম না প্রকাশ করার শর্তে একাধিক অভিভাবক জানান, প্রথম শ্রেণিতে ভর্তি করার সময় তারা তাদের সন্তানদের বয়স কমিয়ে স্কুলে ভর্তি করেছিলেন। কিন্তু এখন ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করতে ১১ বছর ঠিক করায় তাদের সন্তানদের বয়স ১১ বছরের কম হচ্ছে। যে কারণে তাদের সন্তানদের ভর্তির আবদেন গ্রহণ হচ্ছে না। এবারের মতো বয়সের নিয়মনীতি তুলে দিয়ে শিক্ষার্থীরা যাতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারে সেজন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.