নিউজ ডেস্ক।।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেছেন। তবে দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাকে এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে যোগ দিতে আরো কিছুদিন সময় লাগবে।
এনটিআরসিএ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এনটিআরসিএর কার্যালয়ে এসেছিলেন মো. আশফাক উদ্দিন।। তবে চেয়ারম্যান পদে যোগদান করতে পারেননি। কার্যালয়ের দায়িত্ব নিতে তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
তবে মন্ত্রণালয় সুত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের যোগদানের পর কিছু দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে নতুন চেয়ারম্যানকে এনটিআরসিএতে যোগ দিতে হবে। এজন্য কিছুদিন সময় লাগছে।
এদিকে গত ১৭ ডিসেম্বর এনটিআরসিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন অবসরে গেছেন। এর আগেই গদ ১৪ ডিসেম্বর মো. আশরাফ উদ্দিনকে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
