ঢাবির অনার্স-মাস্টার্স পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সকল বর্ষের পরীক্ষা আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে নিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ। ইতোমধ্যে অনুষদভূক্ত সকল বিভাগকে এ সংক্রান্ত চিঠিও দেয়া হয়েছে।

জানা যায়, করোনা মহামারির মধ্যে এসব বিভাগে অনলাইনে ক্লাস হয়েছে। আর এইসব ক্লাসের উপর ভিত্তি করে নেয়া হচ্ছে এসব বিভাগের পরীক্ষা। এছাড়া অন্যান্য অনেক অনুষদেও পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.