জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
২০২০ সালের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন আড়াইহাজার উপজেলা নির্বাহি অফিসার মোঃ সোহাগ হোসেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসারগণকে সম্মাননা প্রদান করা হয়।
উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন, এমপি, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ হারুন, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজুর রহমান, পি এএ, বিভাগীয় কমিশনার, ঢাকা। বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, অত্যন্ত নৈর্ব্যক্তিকভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে ৬ জন কর্মকর্তার মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার মনোনীত করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাগনের ২০২০ সালের কর্মদক্ষতা বিবেচনায় নেয়া হয়।
উল্লেখ্য, মোঃ সোহাগ হোসেন ২৪ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে আড়াইহাজার উপজেলায় উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করেন।
যোগদানের পর হতে জনবান্ধব এ কর্মকর্তা বিভিন্ন ধরনের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেন। আড়াইহাজার উপজেলাকে নিরাপদ সড়ক উপজেলা হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান, চালকগণকে প্রশিক্ষণ প্রদান, যানজট ব্যবস্থাপনা সহজীকরণ ও বিভিন্ন পর্যায়ে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। গুনগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে সকল মাধ্যমিক বিদ্যালয়ে uniform yearly lesson plan প্রণয়ন করেন। এর ফলে উপজেলার সকল বিদ্যালয়ে বছরের যেকোনো দিন একই বিষয়ে পাঠদান নিশ্চিত করা হয়। কিশোরীদের বিশেষ সময়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে উপজেলার মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত সকল ছাত্রীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করেন। এ লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমন্বয়ে বিভিন্ন সচেতনতামূলক সভা আয়োজন করেন।
এছাড়াও সরকারি সেবা সহজিকরনে সকল বিভাগের সমন্বয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেন যার ফলে উপজেলার সকল পর্যায়ের জনগণ কম সময়ে ও সহজে সরকারি সেবা পাচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
